
ফরিদপুরে মোটরসাইকেল চোর-চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল-সহ তাদের কে গ্রেফতার করা হয়।
২১ ডিসেম্বর সকালে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে, গত ১৫ দিনে শহরের বিভিন্ন-স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের Discover 125CC মোটরসাইকেল চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত-সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে একটি Discover 125 CC ও একটি RTR-4V মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামীরা হলো জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারমপুর কবিরের মোড় মহল্লার মৃত-সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক(২২), মৃত-ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।
অভিযান পরিচালনা-কারী এসআই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া ৭ জন প্রফেশনাল চোর। ওরা নিয়মিত-ভাবে মোটরসাইকেল ও অটো-রিক্সা চুরি করে। ওদের কাছে বিশেষ এক ধরণের চাবি আছে যেটা দিয়ে যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।
আসামীরা প্রাথমিক-ভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির ৩টি পৃথক-মামলায় গ্রেফতার-কৃত আসামীদের কে আদালতে পাঠানো হয়।