শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে মোটরসাইকেল চোর-চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ফরিদপুরে মোটরসাইকেল চোর-চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল-সহ তাদের কে গ্রেফতার করা হয়।

২১ ডিসেম্বর ‌সকালে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে, গত ১৫ দিনে শহরের বিভিন্ন-স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের Discover 125CC মোটরসাইকেল চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত-সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে একটি Discover 125 CC ও একটি RTR-4V মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামীরা হলো জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারমপুর কবিরের মোড় মহল্লার মৃত-সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক(২২), মৃত-ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।

অভিযান পরিচালনা-কারী এসআই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া ৭ জন প্রফেশনাল চোর। ওরা নিয়মিত-ভাবে মোটরসাইকেল ও অটো-রিক্সা চুরি করে। ওদের কাছে বিশেষ এক ধরণের চাবি আছে যেটা দিয়ে যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।

আসামীরা প্রাথমিক-ভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির ৩টি পৃথক-মামলায় গ্রেফতার-কৃত আসামীদের কে আদালতে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102