শ্রীনগরে ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিবেদকঃ-
প্রকাশের সময় :
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
১৫৯
বার পড়া হয়েছে
ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতীকী কফিন মিছিল করেছে শ্রীনগর উপজেলা ছাত্র জনতা।
শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার প্রধান সড়কগুলোতে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় লাল ফিতা বেঁধে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা একটি প্রতীকী কফিন বহন করে প্রতিবাদ জানায়।
বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন মানুষ। তার হত্যাকাণ্ড সমাজে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। অবিলম্বে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিক্ষোভ ও কফিন মিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা গনঅধিকার পরিষদ এর সভাপতি আহসান হাজী শ্যামল সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ ,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক আলী আজগর খাঁন রিপন জেলা গনঅধিকার পরিষদে সিঃ সহসভাপতি শহিদুল ইসলাম সেতু,ওহাব দেওয়ান, দিদার, আলী মেম্বার। আরোও উপস্থিত ছিলেন, সাইফুল,নাঈম,সায়েম এবং জুম্মান প্রমূখ।
কর্মসূচিতে শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। কর্মসূচি চলাকালে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। এ ঘটনায় দেশের সর্বত্রে শোক ও ক্ষোভ বিরাজ করছে।