শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন দোহারে চরম ঝুঁকিতে সাব-রেজিস্ট্রি অফিস ভবন তপ্ত খরতাপের পর স্বস্তির বৃষ্টিতে স্বস্তি মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিজেস্ব প্রতিবেদক:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুন-অর-রশিদ (৪৮) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ উপজেলা সদর থেকে হারুন-অর-রশিদ ও তার ছেলে সাদ বাড়ি ফিরছিলেন।

এসময়ে হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক ড্রাইভার ট্রাকটি নিয়ে মুহূর্তে পালিয়ে যায়।

স্থানীয়রা হারুন-অর-রশিদ ও তার ছেলে সাদেক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102