শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন দোহারে চরম ঝুঁকিতে সাব-রেজিস্ট্রি অফিস ভবন তপ্ত খরতাপের পর স্বস্তির বৃষ্টিতে স্বস্তি মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১

দোহারে চরম ঝুঁকিতে সাব-রেজিস্ট্রি অফিস ভবন

শহীদুল ইসলাম শরীফ, (বিশেষ রিপোর্টার) :-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা আর চরম আতঙ্ক বুকে নিয়ে ঢাকার দোহার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে এক জরাজীর্ণ ও পরিত্যক্তপ্রায় ভবনে। গণপূর্ত অধিদপ্তরের (PWD) অধীনে থাকা এই ভবনটির রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এর ভেতরের ও বাইরের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন শত শত মানুষের সমাগম ঘটলেও ভবনটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দোহার সাব-রেজিস্ট্রি অফিস ঘুরে দেখা যায় ভবনটির কঙ্কালসার দশা। ভবনের মূল প্রবেশ-পথের ওপরের শেডের প্লাস্টার খসে পড়ে ভেতরের মরচে ধরা রড-গুলো বিপজ্জনক-ভাবে বের হয়ে আছে। যে কোনো সময় এই ভারী প্লাস্টার ভেঙে সেবা-গ্রহীতা বা কর্মচারীদের মাথার ওপর পড়তে পারে। ভবনের ভেতরের ও বারান্দার দেওয়ালের চুনকাম বহু আগেই খসে পড়েছে, স্যাঁতসেঁতে দেওয়ালে বাসা বেঁধেছে অসংখ্য মাকড়সা ও বিষাক্ত কীট-পতঙ্গ।

ভবনের ভেতরে পর্যাপ্ত জায়গা ও নিরাপদ পরিবেশ না থাকায় সাব-রেজিস্ট্রি অফিসের মূল চালিকা-শক্তি দলিল লেখকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অফিসের বারান্দায় তীব্র গরম ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গাদাগাদি করে বসে তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করতে হচ্ছে।

ভবনটির এই জরাজীর্ণ দশা এবং নিরাপত্তার ঝুঁকির ব্যাপারে দোহার উপজেলা সাব-রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনের দৃষ্টি আকর্ষণ করা হলে জানান, ভবনটির এই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা আমরা বহু আগেই লিখিত-ভাবে সংশ্লিষ্ট দপ্তরকে (গণপূর্ত অধিদপ্তর) জানানো হয়েছে। তবে আজ অবধি এই সমস্যার কোনো সুরাহা হয়নি। কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সেবা নিতে আসা সাধারণ মানুষ-সবাই এখানে চরম ঝুঁকির মধ্যে থাকেন এবং দ্রুত এর একটি স্থায়ী সমাধান আশা করছেন তিনি।

স্থানীয় সচেতন মহল ও ভুক্ত-ভোগীদের মতে, দোহারের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ সরকারি রাজস্ব আদায় হয়, সেখানকার অফিস ভবনের এমন কঙ্কালসার দশা কোনো ভাবেই কাম্য নয়। যে-কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই গণপূর্ত অধিদপ্তর (PWD) ও আইন মন্ত্রণালয় দ্রুত এই ভবনটি সংস্কার করবে অথবা একটি নতুন আধুনিক ভবন নির্মাণ করে এই অচলাবস্থার অবসান ঘটাবে, এমনটাই দাবি দোহার বাসীর।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102