শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন দোহারে চরম ঝুঁকিতে সাব-রেজিস্ট্রি অফিস ভবন তপ্ত খরতাপের পর স্বস্তির বৃষ্টিতে স্বস্তি মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

শহীদুল ইসলাম শরীফ, (বিশেষ রিপোর্টার) :-
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমানের দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কর্মসূচির ৩য় পর্যায়ের কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৭ জুন, ২০২৬, দুপুরে, ঢাকার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার (ঢাকা-৩ আসন) অন্তর্ভুক্ত তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে সার্বিক তদারকি ও তত্ত্বাবধানে ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জন মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছেন। পাইলট কর্মসূচির ৩য় পর্যায়ের এই কার্যক্রমের মাধ্যমে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হবেন।” তিনি এই কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি বলেন, “সরকারের এই কল্যাণমুখী উদ্যোগ যেন প্রতিটি যোগ্য পরিবারের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।”

তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিনে বেশ কিছু সুফলভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সরকারের এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102