সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আলদি বাজার থেকে ফেরার পথে সন্ত্রাসীরা মোয়াজ্জেমের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। হামলা-কারীদের ভয়ে প্রথমে কেউ এগিয়ে না এলেও পরে কয়েকজন তাকে উদ্ধার করে অটোরিকশায় করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম অভিযোগ করে বলেন, জমি-জমা নিয়ে তার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, তার দেবরের ছেলে মেজবাহ ও ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ অনুপ কুমার সাহা জানান, রাত পৌনে ৮টার দিকে এক অটোরিকশা চালক মোয়াজ্জেমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়না-তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ ফিরোজ কবির বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102