শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দোহারে বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থসহ আটক – ৬

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় ৩ হাজার ৫০৫টি ইয়াবা ট্যাবলেট-সহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গল বার দুপুরে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জুবাইদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার-কৃতরা হলো, দোহার উপজেলার চরকশাই চর গ্রামের জাহিদুল ইসলাম জুম্মন (৩২), একই গ্রামের হাসান (২৩), ইয়াছিন (২৩), নারায়নপুর গ্রামের আবুল মৃধা (৪০), কার্তিকপুর গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (৩০) ও শ্রীকৃষ্ণপুর গ্রামের পনেরো বছর বয়সী এক কিশোর।

এসআই মোঃ জুবাইদুল হক জানান, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে জুম্মনের কাছ থেকে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, আবুলের কাছ থেকে দুইশো ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা, রাকিবের কাছ থেকে একশো ইয়াবা, হাসানের কাছ থেকে একশো ইয়াবা, ইয়াছিনের কাছ থেকে একশো ইয়াবা ও পনেরো বছর বয়সী কিশোরের কাছ থেকে ৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার-কৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102