শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগরে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাঘড়া ইউনিয়নে আজ (১৭ই মার্চ) সকাল এগারো ঘটিকায় ৬টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক তাজুল ইসলাম মাদবর, সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান, সুমন আহম্মেদ, রাজীব হোসেন, বাবু জুবায়ের ভূইয়া মানিক, মোঃ জামাল-সহ আরো অনেকে।

উক্ত সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান বলেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সেবা-মূলক সংগঠন সমাজের অবহেলিত জন-গোষ্ঠীর পাশে দাড়ানো আমাদের মূল-উদ্দেশ্য, শীতবস্ত্র বিতরন, মসজিদ মাদ্রাসায় মাইক, ফ্যান, টয়লেট নির্মাণ, অসুস্থ্য রোগীদের পাশে দাড়ানো-সহ বিভিন্ন ধরনের গঠন-মূলক কার্যক্রম আমরা সব সময় করে থাকি।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম মাদবর বলেন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সব-সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে আগামীতে ও জেনো এই ধারা অব্যাহত থাকে আমরা সকলে মিলে এই দোয়া করি।

হেনা বেগম বলেন, আমি এবং আমার সাথে আরো যে পাঁচ জন সেলাই মেশিন পেয়েছে আমরা সবাই খুশী ।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102