শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে অর্থদণ্ড ও কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত চারজনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার ভোরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আসিফ রহমান উপজেলার মহব্বতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসিফ রহমান অবৈধ-ভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে কাজী শাসুদ্দিন নামে এক জনকে দেড় লাখ এবং সোহেল, বিল্লাল হোসেন ও মোশারফ হোসেন নামে তিন জনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া একই অপরাধে মোঃ হাসান নামে এক জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102