শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন

অনলাইন ডেস্ক :-
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিবর্তনের এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহা-পরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

একই-সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত আইজিপি (সিআইডি) মোঃ ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মোঃ শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এবং এসবির ডিআইজি মোঃ মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102