শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর সভাপতি হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা জামায়াত ইসলামীর আমীর আলীমুজ্জামান, মধুখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ ও সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা।

প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায়, আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ বলেন, প্রতিকূল পরিবেশেও মধুখালী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরছেন। তিনি সাংবাদিকদের সাহসিক-তার প্রশংসা করেন।

উপজেলা জামায়াত ইসলামি আমির আলীমুজ্জামান বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। রোজা শুধু সংযমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষকে অন্যের কষ্ট বোঝা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক বলেন, গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইফতার মাহফিলে বক্তারা সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102