সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সাভার প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

​ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

​অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

​এছাড়াও সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের সদস্য-বৃন্দ এবং অত্র এলাকার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

​ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়ও বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102