শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দোহার-নবাবগঞ্জ পেশাজীবি পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

ঢাকার পাশের উপজেলা দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন পেশার সমন্বয়ে গঠিত পেশাজীবি পরিষদের আয়োজনে শনিবার রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল ও মিলন মেলার আয়োজন করে। এসময় দুটি উপজেলায় কর্মকরত এবং ঢাকায় অবস্থানকারী পেশা-জীবীরা উপস্থিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ সেলিম মিয়া। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, উপ-সচিব কৃষ্ণেন্দু সাহা, নবাবগঞ্জ গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের সভাপতি সাবেক জজ আবুল হোসেন খন্দকার, সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক মনিরুজ্জামান মুক্তি, ঢাকা রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়ার আগে সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি সংসদ সদস্য আবু আশফাক বলেন, পেশাজীবীদের সংগঠন যে কোনো সমাজে উন্নয়নের ধারাবাহিকতাকে বেগবান করে। দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হয়ে এলাকার উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করবে এটাই প্রত্যাশা।

তিনি সকলকে এলাকার সার্বিক উন্নয়ন ও জীবন-মান সুশৃংখল করতে একটি মজবুত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, যে কোনো ভাল কাজে আমার সম্পৃক্ততা থাকবে। এছাড়া তিনি ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বরত দোহার নবাবগঞ্জের সকল শিক্ষিত জন-গোষ্ঠীকে এলাকার মানুষের পাশে দাড়িয়ে কাজ করার জোর অনুরোধ করেন।

দীর্ঘ-দিনপর এলাকার মানুষের সাথে দেখা হওয়ায় ইফতারের ভাব-গাম্বীর্যতা ছাড়িয়ে সবাই হাশি-খুশিতে একে অপরের সাথে সৌহার্দ ও কুশল বিনিময় করেন। এসময় এক আনন্দ-ঘন মনোরম পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রায় কয়েক-শত পেশাজীবী অংশ নেয়। পরে ইফতার শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ সময় দোহার নবাবগঞ্জের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102