সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আজকের পদক্ষেপ, “আগামীর ন্যায়-বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতি-পাদ্যকে সামনে রেখে (৮ মার্চ রবিবার), নারী দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ প্রাঙ্গনে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুর-মহল আশরাফী। এ ছাড়াও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুর-মহল আশরাফী।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, এছাড়া উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট বিউটি আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা তথ্য কর্মকর্তা জনাব রহিমা আক্তার-সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নারী উদ্যোক্তা-বৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের সদস্য-বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-বৃন্দ।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়। এ সময় বাংলাদেশ সরকারের নির্ধারিত প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এর আলোকে নারীর সমতা, ন্যায়-বিচার ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষ ভাবে উল্লেখ করা হয়।

আলোচনায় নারীর শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বৃদ্ধি, নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারীর সুরক্ষায় গৃহীত বিভিন্ন আইন ও নীতিমালার বিষয় গুরুত্ব-সহ তুলে ধরা হয়। পাশাপাশি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বা-রোপ করা হয়।

এ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, সমতা-ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি নারীদের উল্লেখ-যোগ্য অর্জন ও অবদানও আলোচনায় তুলে ধরা হয়।

সভায় নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন, সমতা-ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করণের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102