সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহারে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলো স্ত্রী

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় ঘুমন্ত অবস্থায় ফিরোজ হোসেন(৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী। শুক্রবার ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফিরোজ হোসেনের স্ত্রী পায়েল। আহত ফিরোজ হোসেন জয়পাড়া পূর্ব বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের অবস্থিত একজন ট্রাভেল ব্যবসায়ী এবং উপজেলার রামনাথপুর বটতলা এলাকার শেখ আনছারের ছেলে।

জানা যায়, বিগত ১৬/১৭ বছর আগে উপজেলার জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের সাথে ফিরোজ হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে ২ টি সন্তান থাকলেও বিয়ের পর থেকেই পরকিয়ায় জড়িয়ে পড়েন পায়েল। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। শুক্রবার ভোরে স্বামী ফিরোজ হোসেন ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল।

এ সময় ফিরোজ হোসেনের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102