সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহারে ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় প্রায় ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও টিসিএল গ্রুপের কর্ণধার তানভীর আহমেদ সানু মোল্লার অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অপরদিকে একই দিনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ হাজার রোজাদারের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এলাকাবাসী আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ খন্দকার আবু আশফাক।

এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং টিসিএল গ্রুপের কর্ণধার ও আয়োজক তানভীর আহমেদ সানু মোল্লা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে প্রতি বছরই দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহায়তার উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সালাউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম বেপারী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102