শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশুর হাত ছি/ন্নভি/ন্ন

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরে আলু ক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি’র পিতা আল আমিন জানান, দুপুরে আমাদের অজ্ঞাত-সারে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত আর আমার ছেলে পড়ে আছে। এ সময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেচিয়ে হাসপাতালে নিয়ে আসি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস.এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সব-কয়টি আঙুল ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।

আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের পুত্র। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102