শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

সাভার ও আশুলিয়ায় ডিবি’র বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার- ৪

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট-সহ চার জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাভার ও আশুলিয়া থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

​ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (OC) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান গুলো পরিচালিত হয়।

রাত ১১:৪৫ মিনিটে এসআই মোঃ আঃ সালামের নেতৃত্বে একটি দল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার-কৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজার-মূল্য ১,৩২,০০০ (এক লক্ষ বত্রিশ হাজার) টাকা। এসময় গ্রেপ্তার করা হয়, মোঃ মোবারক হোসেন (৪৫) ও তার স্ত্রী মোসাঃ ফাতেমা আক্তার (৩৫)।

অপর দিকে সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে একই রাতে ৯:১০ মিনিটে এস.আই মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বে ডিবি পুলিশের অপর একটি দল সাভারের আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৭২ পিস ইয়াবা-সহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার-কৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১,৬০০ টাকা। গ্রেপ্তার-কৃতরা হল, মোঃ জাহাঙ্গীর চৌকিদার (৪৮) ও মোঃ সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২)।

ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে (​২৪ ফেব্রুয়ারি) এ সব তথ্য জানায়। ডিবি আরো জানায়, গ্রেফতার-কৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আসামি মোঃ জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে পূর্বেও ৫টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

​গ্রেফতার-কৃত চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102