শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে পরিবহন চাঁদাবািজ ও ফুটপাত দখল উচ্ছেদে পুলিশের বিশেষ অভিযান

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে পরিবহন চাঁদাবাজি, ফুটপাত দখল এবং সড়ক শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের আওতায় অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ফলের মার্কেট, কাঁচাবাজার, পুরাতন মুক্তারপুর বাসস্ট্যান্ড এবং সিপাহীপাড়া এলাকায় তদারকি ও কার্যক্রম চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে পরিবহন খাতে চাঁদাবাজি, অবৈধ দখল, সহিংসতা, মাদক কার্যক্রম এবং ট্রাফিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলোতে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জোরদার পদক্ষেপ সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির, মুন্সীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102