সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

‘আমি আপনাদের সেবক, আমি মানুষের সেবা করতে এসেছি’ : খন্দকার আবু আশফাক

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

‘আমি আপনাদের সেবক, আমি মানুষের সেবা করতে এসেছি। আমার নামের আগে মাটি ও মানুষের নেতা বলবেন না। এটা এক ধরনের তেল মারা। আমি তেলবাজি পছন্দ করি না। আজ থেকে দোহার-নবাবগঞ্জে আমার ছবি ব্যবহার করে কেউ ব্যানার পোস্টার বানাবেন না।’ বৃহস্পতিবার বিকেলে দোহার উপজেলা অডিটোরিয়ামে দোহার উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের নব নির্বাচিত সাংসদ ও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।

তিনি বলেন, আজ থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। দোহার-নবাবগঞ্জে কোন প্রকার মাদক ব্যবসা চলবে না এবং অবৈধ বালু ব্যবসাও বন্ধ করতে হবে, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দয়াকরে আমার কাছে কেউ জমি-জমার, মারামারি’র বিচার নিয়ে আসবেন না। আমি কোন বিচারক নই। সমাজের উন্নয়নের জন্য, জনকল্যাণ মূলক যে কোন কাজ বা সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমি তাতে সহযোগিতা করবো।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা স্বাধীনভাবে সত্য লিখবেন। বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই বিএনপি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সভাপত্বিতে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিগ সিবগাত উল্লাহর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, দোহার থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, দোহার উপজেলা ও পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-গণ এবং প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক-বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102