সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

সিরাজদিখানে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষে সফল : কৃষকের মুখে হাসি

মোঃ তারিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাণিজ্যিক-ভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল কৃষক সেলিম শেখ। তিনি স্থানীয় বাজারে পুষ্টি গুণ-সমৃদ্ধ কপি যা সাধারণ কপির তুলনায় দ্বিগুণ দামে বিক্রি করায় কৃষক আরো বড় আকারে এ ধরনের সবজি চাষে আগ্রহ দেখাচ্ছে।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজারের পাশে এ বছর প্রায় ৭০ শতাংশ জমিতে সাদা, গোলাপি, হলুদ, ফুলকপি এবং সাদা ও গোলাপি, বাঁধাকপি (রেড ক্যাবেজ), ব্রকলি সহ মোট ৬ ধরনের কপি চাষ করেছেন। এছাড়া লাউ, টমেটো, খিরাই, উস্তা, ধনিয়া পাতা, সিম, মুলা, বেগুন সহ মোট ২৮০ শতাংশ জমিতে এই সবজি গুলো চাষ করেন। এ বছর আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কৃষক সেলিম শেখ বলেন, আলু চাষে টানা লোকসান হওয়ায় প্রথমে টমেটো চাষ শুরু করি। আলুর থেকে এ ধরনের সবজি চাষে লাভ বেশি হওয়ায় সবজি চাষে আগ্রহী হই । সে থেকে এ বছর ৬ ধরনের বাঁধাকপি ও ফুলকপি-সহ ১৮ থেকে ২০ ধরনের সবজি চাষ করছি। প্রতি পিস রঙিন বাঁধাকপি ও ফুলকপি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছি।

তিনি আরো বলেন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছর ২০ শতক জমিতে ব্রকলি চাষ করি। এর পাশাপাশি রঙিন সবজি চাষ করছি। এ বিষয়ে সিরাজদিখান কৃষি অফিস আমাকে সব ধরনের সহযোগিতা করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, মুন্সীগঞ্জ জেলা মূলত আলু চাষের জন্য বিখ্যাত। সিরাজদিখানে আলুর পাশাপাশি প্রায় ২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। চলতি রবি মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম, তরমুজ, কালো-জিরা, ধনিয়া, চিনা বাদাম, পেঁয়াজ, রসুন, সরিষা-সহ মোট ৮০টি প্রদর্শনী এ উপজেলায় বাস্তবায়িত হয়।

এ ধরনের প্রদর্শনী প্লটের কারণে কৃষক যেমন লাভবান হচ্ছে এবং প্রদর্শনী বাস্তবায়ন দেখে অন্য কৃষকরা আলুর পাশাপাশি সবজি চাষে আগ্রহ দেখাচ্ছে। এ ধরনের প্রদর্শনী প্রকল্প অব্যাহত থাকলে ভবিষ্যতে সিরাজদিখানের কৃষি আলু নির্ভরশীল না হয়ে বৈচিত্র্য-ময় কৃষিতে রূপান্তরিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102