শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

“একতার এক বছর, সত্যের পথে—ঐক্যের বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান রোববার ( ১ ফেব্রুয়ারী ) রাজধানীর গেন্ডারিয়ার লোহারপুলে অবস্থিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাঁক-জমক পূর্ণ-ভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক সমাজসেবা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এইচ. এম. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জমাদ্দার মিলন।

অনুষ্ঠানটি যৌথ-ভাবে সঞ্চালনা করেন দেবাশীষ মজুমদার, তারেক ইসলাম ও অনিক ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অসিত চক্রবর্তী, সঞ্জয় মোদক, মোঃ কবির শাহ্, মোহাম্মদ ওয়াসিম-সহ পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম জনি ও সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, জুরাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আসাদুল শেখ এবং অপরাধ প্রতিবেদক জাহাঙ্গীর আলম পলক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পরে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মরহুম আবদুর রহমান ভূঁইয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি-বৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় সাংবাদিকতা, সমাজসেবা ও ব্যবসা খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মধ্য থেকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102