সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শ্রীনগরে দেশি মাছের প্রজননে হুমকি : সরকারি খাল দখল করে অবৈধ ঘের

মোঃ তারিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ষোলঘর ইউনিয়নে গোয়াল বাড়ি এলাকায় সরকারি খাল দখল করে অবৈধ-ভাবে মাছের ঘের স্থাপনের অভিযোগ উঠেছে। খালের স্বাভাবিক পানি-প্রবাহ বন্ধ করে জাল ও বাঁশের বেড়া দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, যা দেশি প্রজাতির মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র খাল-দখল করে খালের মধ্যে নৌচলাচল প্রায় বন্ধ করে ঘের দিয়ে কৃত্তিম ফাদ তৈরি করে দেশে প্রজাতি নানান মাছ সুকৌশলে নিধন করতেছে। এর ফলে বর্ষা মৌসুমে দেশি মাছের স্বাভাবিক চলাচল ও ডিম ছাড়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অনেক প্রজাতির মাছ ক্রমেই কমে যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা।

খাল ও প্রাকৃতিক জলাশয় দখল করে এভাবে ঘের তৈরি করা হলে জলজ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়ে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে স্থানীয় এক জেলে বলেন, আগে এই খালে শোল, গজার, টেংরা, কৈসহ নানা দেশি মাছ পাওয়া যেত। এখন জাল বসানো থাকায় মাছ চলাচলই করতে পারে না।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, এভাবে সরকারি খাল দখল করে মাছের ঘের তৈরি করে মৎস্য প্রজনন নষ্ট করা ঠিক না আমি উপজেলা মৎস্য অধিদপ্তর কে জানাচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

তবে এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ ঘের উচ্ছেদ করে খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা না হলে দেশি মাছের অস্তিত্ব চরম সংকটে পড়বে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102