সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদল নেতা নাদিমের নেতৃত্বে মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম।

(২৯ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় প্রিন্স নাদিমের নেতৃত্বে একটি মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাছিম খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস.কে আল-আমীন, সিরাজদিখান উপজেলা যুবদলের নিবার্হী সদস্য হিরা মেম্বার, সাবেক সহ-প্রচার সম্পাদক হোসেন দেওয়ান বাবু, মালখানগর কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান দুর্জয়, যুবদল নেতা শান্ত খান, জামাল ভূঁইয়া, নবরাজ-সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন-স্তরের নেতা-কর্মীরা।

গণ-সংযোগ কালে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপি’র প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102