শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে বিদেশি অত্যাধুনিক পিস্তল-সহ নারী গ্রেপ্তার

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন আমেনা আক্তার (৩২) নামে এক নারী।

এসময় তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার রাতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত আমেনা আক্তার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ভিটিকান্দি এলাকায় অবস্থান নেয়। এসময় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তার ভ্যানিটি ব্যাগে থাকা অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, তিনি কোনো চক্রের হয়ে এই এলাকায় অস্ত্রটি বিক্রি বা সরবরাহ করতে এসেছিলেন।

আটককৃত নারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ- বলেন ওসি।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102