শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে নির্বাচনী প্রচারণায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বেরিয়ে রামদা-চাপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি সমর্থক দুই গ্রুপ। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের নির্বাচনী প্রচারণার মিছিল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন।

তাদের মধ্যে নজরুল মোল্লা (৪২) দিঘিরপাড়ের বাসিন্দা। বাকিদের নাম পরিচয় প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই প্রার্থীর সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এর জের ধরে দুপুর ১ টায় পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক দুই গ্রুপ।

এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শতাধিক লোকজন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যান।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আহত হয়েছে কি না এখনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102