শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দোহার-নবাবগঞ্জ এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলন-মেলা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

আনন্দ-ঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দোহার-নবাবগঞ্জ এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলন-মেলার অনুষ্ঠান। শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল থেকে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

দুই উপজেলার প্রায় দুই শতাধিক বন্ধুর পরিবার নিয়ে এ অনুষ্ঠানে যোগদান করে। উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক আজহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জের প্রায় ১৫টি স্কুল অংশ নেয়।

এসময় পুরনো বন্ধুদের পেয়ে সবাই প্রাণ খুলে আনন্দ উল্লাসে দিনটি পার করে। স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করে অনুষ্ঠান-স্থলের সবুজ ঘাসের মাঠে সবাই মিলে মনোরম পরিবেশে সময় কাটায়। অনুষ্ঠানে কাঁকতালীয়-ভাবে সংহতি প্রকাশ করে আনন্দ ভাগাভাগি করেত আসেন ঢাকা জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক ও কেপি স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম।

অনুষ্ঠানে প্রতিটি বন্ধুকে নানা উপহার সামগ্রী বিতরণ শেষে বিকেলে শিশুদের কুইজ প্রতিযোগিতা, নারীদের চেয়ার সেটিং, র‌্যাফিল ড্র পুরস্কার বিতরণ-সহ, কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সৌজন্য উপহার দিয়ে সহযোগিতা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল ও বনশ্রী বির্ল্ডাস-সহ কয়েকটি প্রতিষ্ঠান।

এসময় উপস্থিত ছিলো ৯৫ব্যাচের বন্ধু রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন, এশিয়ান টিভির ডিজিএম শাহজাহান সেন্টু, ডা. রুহুল আমিন টিপু, ডা. এবিব খালেদ মৃধা সুমন, শাখাওয়াত হোসেন সেলিম, জাকির হোসেন, মো. কয়েস, ফারুক হোসেন, শাহিনুর রহমান, তাজনিন শিখা, শাহিনা খানম, আয়শা রহমান-সহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102