শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে সদর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান : ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় হাসপাতাল রোড ও পঞ্চসার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় এবং একটি গ্যাস ডিলার পয়েন্টকে দ্রুত সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

অদ্য ১৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে হাসপাতাল রোড এলাকায় অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায়, নির্ধারিত মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মহসিন দেওয়ানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মূল্য তালিকা অনুযায়ী পরীক্ষার ফি গ্রহণের জন্য তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এদিকে পঞ্চসার এলাকায় মেসার্স আই আর এন্টারপ্রাইজ নামের একটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে মনিটরিংকালে গ্যাসের সরবরাহ কম থাকার বিষয়টি নজরে আসে। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে সংশ্লিষ্ট এলপি গ্যাস কোম্পানি থেকে দ্রুত গ্যাস সংগ্রহ করে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102