সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শতভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ৮০টি ভোটকেন্দ্রের ৫২০টি বুথে সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিন উদ্দিন বলেন, ‘শুধু মুন্সীগঞ্জ জেলায় নয়, আমার মনে হয় সারা বাংলাদেশেই আমরা প্রথমবারের মতো কোন উপজেলায় শতভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যাবে এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এসময় এই কার্যক্রম প্রক্রিয়াধীন পরিদর্শন করেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে তারা সিসি ক্যামেরা স্থাপনের কাজ, ক্যামেরার কার্যকারিতা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। কর্মকর্তারা এ উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং অন্যান্য উপজেলায়ও এই মডেল অনুসরণের পরামর্শ দেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102