সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকা-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, বেগম খালেদা জিয়া বিএনপির আবেগ, আমাদের ভালোবাসা। তাঁর এ বিদায় জাতির জন্য অপূরনীয় ক্ষতি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা দোহার উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি উক্ত সভা আয়োজন করেন। এতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।

খন্দকার আবু আশফাক বলেন, এদেশের মানুষের মুক্তির জন্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য, মা-বোনদের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন অটল। স্বামী ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। বড় ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবত প্রবাসে ছিলেন। তবুও জীবনের শেষ সময়েও তিনি আপোষ করেননি।

তিনি বলেন, আপোসহীন এ নেত্রী ছিলেন জনগণের নেত্রী। তাঁর জানাজায় সর্বস্তরের, সব ধর্মের মানুষের উপস্থিতি প্রমাণ করেছে। তিনি ছিলেন দলমত নির্বশেষে গণমানুষের নেত্রী। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের এতে সভাপতিত্ব করেন। দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শহীদ খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-সভাপতি মোঃ সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু তালেব সিকদার, অ্যাডভোকেট মনির হোসেন রানা, ইউনুস আলী খান, ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম শিলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসেম বেপারী, সহ-সভাপতি তানভির আহমেদ সানু, দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুসারফ হোসেন-সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী- অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সহ সকল-স্তরের জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102