
ঢাকা জেলা যুবলীগের সদস্য ও দোহার উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাকিবুল হাসান রাহিম (রাহিম কমিশনার) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
(১০ জানুয়ারী) শনিবার বিকেলে উপজেলার গাজিরটেক থেকে তাকে গ্রেফতার করা হয়।
দোহার থানা ওসি তদন্ত নুরুন্নবী জানান, পুলিশের বিশেষ অভিযানে দোহারে নাশকতা মামলার ১৬ নং আসামী যুবলীগ নেতা রাহিম কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।