সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহারে বাজার মনিটরিং এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদলতের ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, পৌরসভা প্রকৌশলী এম মামুনুর রশিদা-সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান চলাকালে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং পণ্যের মূল্য তালিকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদলতের ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102