সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

শ্রীনগরে জমি নিয়ে বিরোধ : হামলায় আহত ১

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত এবং আরেকজন গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ সোমবার দুপুর শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু ইউসুফ (৪৮)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আবু ইউসুফের সঙ্গে একই এলাকার কয়েক-জনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ ফেব্রুয়ারি সকালে স্থানীয়-ভাবে শালিস বৈঠক বসে এবং জমি মাপঝোক করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে বিবাদীরা শালিসের সিদ্ধান্ত না মেনে বৈঠক ত্যাগ করে।

পরে একই দিন বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় একটি মসজিদের সামনে আবু ইউসুফকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় কাঠের ডাসা, বাঁশের লাঠি ও ধারালো করাত দিয়ে তাকে মারধর করা হয়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত-প্রাপ্ত হন।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাগিনা মোঃ শরীফ (৩১) এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম কানের উপরে গুরুতর কাটা জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলা-কারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনা-স্থল ত্যাগ করে। পরে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102